দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ২০ বছর পর সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল কাশেম রুমন, এনামুল হক এনাম, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন ও মাহফুজ আহমদ চৌধুরী। এ পদে আবুল কাশেম রুমন ও মাহফুজ আহমদ চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে।
সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান খান, এম.জি. মোস্তফা ও জহুরুল ইসলাম; সহ-সভাপতি পদে আব্দুল খালিক ও বদরুল আলম; সাধারণ সম্পাদক পদে ইমরান আহমদ ও মাহবুবুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ বাবর, জাহিদ উদ্দিন ও সাকিব আল মামুন; কোষাধ্যক্ষ পদে আনোয়ার হুমায়ুন ও দেলোয়ার হোসেন মাহমুদ; ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো. তামিম আহমদ ও মোহাম্মদ সাজু মিয়া; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ফাহাদ হোসাইন ও রুহুল আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে জালাল আহমদ চৌধুরী, ফাহিম আহমদ ও মোহাম্মদ জাকির আহমদ; প্রকাশনা সম্পাদক পদে সাইম ইবনে আব্বাস ও শাকেল উদ্দিন; দপ্তর সম্পাদক পদে ওলিউর রহমান তামিম, রুবেল আহমদ তালুকদার ও রিমন আহমদ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জাবের আহমদ ও সামিল হোসেন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে জাবেদ মাহবুব, ফারহান ইসলাম রাজু, হাফিজুল ইসলাম, হাবিবুর রহমান ও সালমান কাদের দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যকরী সদস্য পদে রয়েছেন এম. আব্দুল জলিল, আব্দুল্লা আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, বাবর জোয়ারদার, আরিফ আহমদ জিলু, জাবেদ আহমদ, মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, দীনেশ দেব নাথ, ফখরুল ইসলাম ও মীর কাওছার আহমদ।
নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। প্রতিদিন গোলাপগঞ্জ চৌমুহনা এলাকায় সাংবাদিকদের আড্ডায় নির্বাচন নিয়ে চলছে আলোচনা। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
যে আই